1. admin@bangladeshbulletin24.com : admin :
জমি সংক্রান্ত বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

জমি সংক্রান্ত বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৬২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-জমি সংক্রান্ত বিরোধের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দিনে দুপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা ও অপর আরেক ভাইকে কুপিয়ে আহত করার ঘটনায় ৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম।

সোমবার দুপুরে নিহতদের বোন সামসুন নাহার(৪০) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় নিহতদের চাচা মহিউদ্দিন ও চাচাতো ভাই মোস্তফাসহ তাদের পরিবার সদস্যদের আসামি করা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

উল্লেখ গত রোববার দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতরা হলেন ওই এলাকার মৃত সানাউল্লাহ মিয়ার বড় ছেলে আসলাম সানি (৪৮) ও ছোট ছেলে মো. শফিকুল ইসলাম রনি (৩৫)। এ ঘটনায় মেজ ছেলে রফিকুল ইসলাম (৪০) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর থেকেই আসামি চাচা মহিউদ্দিন,চাচাতো ভাই মোস্তফা (৪০), মামুন হোসেন (৩৫), মফিজুল ইসলাম (২৫), মারুফ(১৮)সহ পরিবারের সবাই পলাতক রয়েছে।

নিহতের স্বজনরা জানান, আসলাম সানী ওই এলাকার গ্রাম্য চিকিৎসক আতাউর রহমানের কাছ থেকে ৩ শতাংশ জমি ক্রয় করেন। এই জমিসহ পার্শ্ববতী আরো একটি জমি দাবি করে তার চাচা মহিউদ্দিন, চাচাতো ভাই মোস্তফা, মামুন ও মারুফ। এ নিয়ে আসলাম সানী, শফিকুল ইসলাম রনি ও রফিকুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলছিল। তাদের জমির পাশ দিয়ে সরকারী অর্থায়নে এলজিএসপি -৩ এর আওতায় খাস পাড়া আলী হোসেনের বাড়ি থেকে হারুনের বাড়ি পর্যন্ত আরসিসি ও ড্রেন নির্মাণ কাজ শুরু হয়। এ ড্রেন মহিউদ্দিনের জায়গার ওপর দিয়ে যাচ্ছে এমন দাবী করে তারা। এ নিয়ে চাচা মহিউদ্দিনের সঙ্গে আসলাম সানীর তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে চাচাতো ভাই মোস্তফার নেতৃত্বে পূর্ব পরিকল্পিত ভাবে আসলাম সানী ও শফিকুল ইসলাম রনি ও রফিকুল ইসলামকে এলোপাথাড়ি কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয় দুজনকে এসময় রফিকুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় ।

এদিকে ঘটনার দিন রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী হত্যাকারীদের বাড়ী ঘরে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেয় ও সোমবার সন্ধার পর ন্যায় বিচার চেয়ে এবং খুনিদের ফাঁসির দাবীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

এর আগে নিহতদের বাড়ী ও ঘটনাস্থলে পরিদর্শনে আসেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি শৈয়দ নুরুল ইসলাম(পিপিএম)(বিপিএম) বার।এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম,ওসি তদন্ত আহসান উল্লাহসহ পুলিশ সদস্যরা।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার দুপুরে থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে জড়িতরা সবাই পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা