1. admin@bangladeshbulletin24.com : admin :
জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা,আহত-১০ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা,আহত-১০

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৭১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সোমবার (৮ জুন) সন্ধ্যায় বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আব্দুল কাদির গ্রুপের মো. ফাহমিদ তুহিন ও তোফাজ্জল হোসেন গ্রুপের মো. রনি বাদী হয়ে মঙ্গলবার সকালে সোনারগাঁও থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামে আব্দুর কাদিরের সঙ্গে একই এলাকার তোফাজ্জল হোসেনের জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত সোমবার সন্ধ্যায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় গ্রুপের লোকজন লোহার রড, চাপাতি, চাইনিজ কুড়াল, এসএস পাইপসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে তোফাজ্জল হোসেন গ্রুপের খোরশেদ আলম, মোশারফ হোসেন,  সানাউল্লাহ বেপারী, জানে আলম, তোফাজ্জল হোসেন ও মোসা. কুহিনুর এবং আব্দুর কাদির গ্রুপের জুয়েল, নুরুল হক, হাজী সেলিম, সৈকত মোল্লা, মোসা. খুকি বেগম ও শারমিন মারাত্মকভাবে আহত হয়।

আহতদের মধ্যে তোফাজ্জল হোসেনের পক্ষের খোরশেদ আলম, মোশারফ হোসেন, মো. সানাউল্লাহ, জানে আলম, তোফাজ্জল হোসেনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় তোফাজ্জল হোসেন গ্রুপের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান জানান, সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ গ্রহণ করা হয়েছে, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা