1. admin@bangladeshbulletin24.com : admin :
জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১৩৬ বার পঠিত
Oplus_0

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইয়ের ঝগড়া মীমাংসা করতে গিয়ে ভাতিজার হাতে আপন চাচা নাসির উদ্দীন (৫২) নিহত হয়েছেন।

গত শুক্রবার বিকেলে আহত হলেও মঙ্গলবার ( ৯ জুলাই) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নাসির উদ্দীন উপজেলার সনমান্দি ইউনিয়নের পূর্ব সনমান্দি এলাকার মৃত কফিল উদ্দীনের ছেলে।

এ বিষেয়ে নিহতের ভাতিজা নাঈম জানান,গত ৫ জুলাই শুক্রবার বিকেলে দিকে আমার বাবা জয়নাল আবেদিন একটি রান্নাঘর নির্মাণের কাজ করছিলেন। এ সময় আমার বড় চাচা আব্দুর রব বাঁধা প্রদান করলে আমার পিতা ও বড় চাচার মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে আমার চাচাতো ভাই কাশেম ও হাসান গ্যাসের পাইপ ও লোহার রড নিয়ে আমার পিতা জয়নাল আবেদিনকে পিটিয়ে আহত করেন। এসময় ডাক-চিৎকার শুনে আমার আরেক চাচা নাসির উদ্দীন চাচি আবেদা বেগম,আমার মা জায়েদা বেগম এগিয়ে আসলে তাদের ওপরও অতর্কিত হামলা চালায়  কাশেম, হাসান এলোপাতাড়ি পিটিয়ে তাদেরকে রক্তাক্ত জখম করেন ।

পরবর্তীতে আমাদের ডাক-চিৎকার শুনে এলাকাবাসী এসে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রোগীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আমার চাচা নাসির উদ্দীনের মৃত্যু হয়।

জানা যায়, এর আগে রোববার মারামারির ঘটনায় জয়নাল আবেদিনের স্ত্রী জায়েদা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই ভাইয়ের ঝগড়া মেটাতে গিয়ে নাসির উদ্দীন নামে এক জন আহত হয়েছিলেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা