1. admin@bangladeshbulletin24.com : admin :
জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রেখে নৌকার পক্ষে কাজ করে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে জয়ী করতে হবে-ইঞ্জিঃ মাসুম - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রেখে নৌকার পক্ষে কাজ করে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে জয়ী করতে হবে–ইঞ্জিঃ মাসুম

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ২৮৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা তিনটায় উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।

পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল-কায়সার হাসনাত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ডাঃমোঃ আতিক উল্লাহ।

এসময় প্রধান বক্তা আব্দুল্লাহ্ আল-কায়সার তার বক্তব্যে আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে তৃণমুল পর্যায়ে দলকে আরও বেশি সু-সংগঠিত করতে হবে।জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করতে হবে ।

এসময় বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, বিগত দিনে বিএনপির আমলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর নানা অত্যাচার নির্যাতন চালানো হয়েছিল। সেইসব নির্যাতনের কথা আমরা কেউ ভুলে যাইনি। যদি বিএনপি-জামাত আবার ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর ফের নির্যাতনের খড়গ নেমে আসবে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পদ পদবি নিয়ে কোন নোংরা রাজনীতি করা যাবেনা। আগামীতে দলে যারা যোগ্য রয়েছেন তাদের সঠিক মূল্যায়ন করা হবে। তিনি বলেন, আগের থেকে এখন সোনারগাঁয়ের আওয়ামী লীগ অনেক বেশী শক্তিশালী। যারা দলের মধ্যে থেকে ষড়যন্ত্র করছে তাদের হুশিয়ার করে দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগে কোন গ্রুপিং থাকবে না। আমরা সবাই জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার লোক।
সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুম তার বক্তৃতায় বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বুলেটের চেয়েও বেশি শক্তিশালী। তিনি বলেন আমরা ঐক্যবদ্ধ থেকে নবীন প্রবীনদের সমন্বয়ে সোনারগাঁ উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটি গঠন করা হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির ভূঁইয়া, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল,সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,সাবেক জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, জামপুর ইউপির সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলু, সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু,কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার,মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিব,মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম সাগর, থানা যুবলীগ নেতা আরিফ, সাবেক ছাত্রলীগ সভাপতি রাসেল মাহমুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা