1. admin@bangladeshbulletin24.com : admin :
জনগণের জান মাল রক্ষায় সোনারগাঁয়ে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের অবস্থান কর্মসূচী - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

জনগণের জান মাল রক্ষায় সোনারগাঁয়ে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের অবস্থান কর্মসূচী

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৪৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ

জনগণের জান মাল রক্ষায় নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অবস্থান কর্মসূচী পালন করেছে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়।

এসময় স্থানীয় সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে বিএনপি জামাতের নাশকতার বিরুদ্ধে অবস্থান কর্মসূচী পালন করেন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসময় আরোও উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, হাজী জাবেদ রায়হান জয়, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি,জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান মোতালেব ভূইয়া,সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না, জাতীয় যুবসংহতি আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, সদস্য সচিব সিকান্দার আলী,উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব আলমগীর কবির মেম্বার, জেলা জাতীয় পার্টি প্রচার সম্পাদক ফজলুল হক, বারদী ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক জাকির সরকার, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব হাসান মেম্বারসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা