1. admin@bangladeshbulletin24.com : admin :
ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী জবরদখলকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী জবরদখলকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ২১৯ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি : সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার ব্যাবসায়ী ও সাধারণ বাসিন্দারা ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী জবরদখলকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন। এসব সন্ত্রাসী, ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীরা পুলিশের কাছে বারবার অভিযোগসহ ধরনা দিয়েও ব্যবসায়ীরা কোন প্রতিকার পাচ্ছে না। ফলে ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেছে সোনারগাঁ পরিবেশক সমিতি, ব্যবসায়ীবৃন্দ ও সোনারগাঁয়ের সাধারণ মানুষ।

১ লা মে, বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁয়ের চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁ পরিবেশক সমিতির উদ্যোগে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম রাজা বলেন, আমি দীর্ঘ ২০ বছর যাবত পরিবেশক সমিতির সভাপতি কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে আমাদের ঘরে বসে আমাদের গোডাউনের তালা ভেঙ্গে ডাকাতি হয়, আমাদের কর্মীদের মারধর করে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আর যদি কোন ছিনতাই  হয়, আমাদের কর্মীদের উপর হামলা হয়। আমরা সকলে মিলে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবো। আর কাউকে ক্ষমা করব না।

সোনারগাঁ থানা অফিসার্স ইনচার্জ মফিজুর রহমানের দিকে অভিযোগের আঙ্গুল তুলে বলেন, তিনি শুধু আমাদের আশ্বাস দিচ্ছেন কিন্তু কার্যত কোন পদক্ষেপ নিচ্ছেন না। গড়িমসি করে সময় পার করছেন।

পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ছিনতাইকারীদের হামলার ভয়ে আমরা ব্যবসা করতে পারছি না। তারা আমাদের কর্মীদের উপর চাপাতি, ছুরি, পিস্তল ইত্যাদি অস্ত্র দিয়ে হামলা করে। সবকিছু ছিনিয়ে নিয়ে যায়। আমাদের আর কোন উপায় নাই, তাই আমরা এই মানববন্ধন করছি। সরকারের কাছে আবেদন জানাই আমাদের এই অবস্থা থেকে মুক্তি দেন। এরপর মানববন্ধনটি বিক্ষোভ মিছিল করে সোনারগাঁ থানায় স্মারকলিপি জমা দেয়ার মাধ্যমে শেষ হয়।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ পরিবেশক সমিতির কোষাধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আজিজুল হক প্রমুখসহ সোনারগায়ের ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা