1. admin@bangladeshbulletin24.com : admin :
ছাত্রদল নেতা বাবু'র প্রতিবাদ সভায় না থাকায় রূপগঞ্জে গার্মেন্টস শ্রমিককে কুপিয়ে জখম, ভাংচুর, লুটপাট  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

ছাত্রদল নেতা বাবু’র প্রতিবাদ সভায় না থাকায় রূপগঞ্জে গার্মেন্টস শ্রমিককে কুপিয়ে জখম, ভাংচুর, লুটপাট 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৮১০ বার পঠিত
Oplus_131072

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জ রূপগঞ্জে মাদক সংক্রান্ত প্রকাশিত সংবাদের বিরুদ্ধে কথিত ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু’র প্রতিবাদ সভায় উপস্থিত  না থাকায় ইয়ামিন মোল্লা (২৩) নামে এক গার্মেন্টস শ্রমিককে কুপিয়ে জখম করে রাসেল ফকির ও তার সন্ত্রাসী বাহিনী।

গত রোববার বিকেলে গোলাকান্দাইল এনজেড” টেক্সটাইল মিলের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় দায়ের করা অভিযোগ তুলে নিতে গতকাল সোমবার দুপুরে ভুক্তভোগী পরিবারকে অবরুদ্ধ করে ভাংচুর, লুটপাট চালায় সন্ত্রাসীরা।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, রুপগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী স্থানীয় মাদক কারবারি  মো. জাহিদুল ইসলাম বাবু’র বিরুদ্ধে মাদক কারবারি সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। এ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে কথিত ছাত্রদল নেতা বাবু’র অনুসারীরা গত  শনিবার ঢাকা-সিলেট মহাসড়কে গোলাকান্দাইল বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছিল। এ প্রতিবাদ সভায় গোলাকান্দাইল গ্রামের ইয়াসিন মোল্লা’র ছেলে ইয়ামিনকে লোকজন নিয়ে  উপস্থিত থাকতে বলেন একই এলাকার নাসু ফকিরের ছেলে রাসেল ফকির।

সাংবাদিকদের বিরুদ্ধে কথিত ছাত্রদল নেতার বাবু’র প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত না থাকায় গত রোববার বিকেলে স্থানীয় সন্ত্রাসী  রাসেল ফকিরের নেতৃত্বে ১০/১৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী  চাকু, চাপাতি, চাইনিজ কুড়াল, রামদা ও দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে গার্মেন্টস শ্রমিক ইয়ামিনকে একা পেয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে।

পরে  ইয়ামিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী উপজেলা হাসপাতালে ভর্তি করে।

এঘটনায় আহত ইয়ামিনের বড় ভাই জুয়েল মোল্লা বাদী হয়ে রাসেল ফকির, লোহান ফকির,বাদল ফকির, আরিফুল,  সজিব, ফাহিম ও রিফাতকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। দায়েরকৃত অভিযোগ তুলে নিতে সোমবার দুপুরে রাসেল ফকিরের নেতৃত্বে একদেড় শত সন্ত্রাসী নিয়ে ভুক্তভোগী পরিবারের উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের বাঁধা দেয়ায় সন্ত্রাসীরা  আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করেছে বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লিয়াকত আলী জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, সিসি ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা