1. admin@bangladeshbulletin24.com : admin :
চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামকে সংবর্ধনা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামকে সংবর্ধনা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ৯৯ বার পঠিত
Oplus_1024

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে সর্বসাধারণ আয়োজনে নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজুর রহমান কালামকে এই গণসংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সামসুল ইসলাম ভুইয়া।

অনুষ্ঠানে নোয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ দেওয়ানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দ্বীপ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য দিপক কুমার বনিক, সদস্য ও সনমান্দী ইউপির সাবেক সফল চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু,নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, থানা আঃ লীগের কৃষি ও সমবায় সম্পাদক রাসেল মাহমুদ,ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাইদুর রহমান মোল্লা, সদস্য শামসুজ্জামান সামসু।

এছারাও আরোও উপস্থিত ছিলেন, উপজেলা মটর চালক লীগের সভাপতি আনোয়ার হোসেন,ফজলুল হক,আওয়ামী লীগ নেতা দুলাল,আলমগীর হোসেন প্লাবনসহ নোয়াগাঁও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম তাকে বিপুল ভোটে জয়যুক্ত করায় সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে তিনি নোয়াগাঁও ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে কাজ ও বারদী আশ্রম পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা