1. admin@bangladeshbulletin24.com : admin :
চাঁদা না পেয়ে আওয়ামীলীগের নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলা,কোটি টাকার মালামাল লুট,থানায় অভিযোগ   - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

চাঁদা না পেয়ে আওয়ামীলীগের নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলা,কোটি টাকার মালামাল লুট,থানায় অভিযোগ  

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৩১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে চাঁদা না দেয়ায় আওয়ামী সমর্থকদের বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এঘটনায় বৃহস্পতিবার সকালে রেশমা বেগম নামে এক ব্যাক্তি বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুধবার দিবাগত রাতে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর হোগলা এলাকায় এঘটনা ঘটে।

জানা যায়, চাঁদা না পেয়ে বিএনপির ৫০/ ৬০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আওয়ামী সমর্থক ও অত্র ইউনিয়নে পরিষদের সাবেক সদস্য মরহুম নাসির উদ্দিন এর বাড়িসহ কয়েকজনের বাড়ীতে পরিকল্পিত ভাবে ভাংচুর ও লুটপাট চালানো হয়। এসময় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা।

প্রত্যক্ষদর্শী ও অভিযোগকারী রেশমা বলেন, হামলাকারীরা আমাদের কাছে চাঁদা দাবী করলে তা দিতে অস্বীকার করায়, চাঁদা নাপেয়ে বুধবার রাতে চর হোগলা গ্রামের,আব্দুল মোতালেব, শাহাদাত, নাহিদ,রাকিব,হিমেল, মহিন, জসিম,সাইফুল,পলাশ, শামীম,সেলিম,মাসুদ,রহমত উল্লাহ্ ,ফারুক,বাবু গাজী, রিমন, আসাদুল্লাসহ বিএনপির ৫০/ ৬০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট চালায়, এ সময় প্রায় কোটি টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় ।

তিনি বলেন চর হোগলা,মধ্যচর হোগলা ও চর কিশোরগঞ্জ গ্রামের লোকজন নিয়ে গঠিত বিএনপির সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দল গত ৫ আগষ্টের পর বেপরোয়া হয়ে উঠে। এর আগেও এলাকার সাধারণ লোকজনকে মারপিট ও মামলার ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে।

এদিকে এ হামলা ও লুটপাটের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এব্যাপারে জানতে অভিযুক্ত শাহাদাৎ এর সাথে মুঠো ফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা