1. admin@bangladeshbulletin24.com : admin :
চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১২৭ বার পঠিত
Oplus_131072

নিজস্ব প্রতিনিধিঃ- দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আশরাফ ভূঁইয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেলের সই করা বিজ্ঞপ্তির বিষয়টি জানানো হয়।  বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন তিনি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দখলবাজিতে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগে নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আশরাফ ভূঁইয়াকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তিদের অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়।

জানা গেছে, ১৭ জানুয়ারি শুক্রবার গণমাধ্যমে “যুবদল নেতার কোটি টাকার মালামাল লুটের অভিযোগ” ও সংবাদ সম্মেলনসহ বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সোনারগাঁয়ে আলোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় যুবদল থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

তবে এ অভিযোগের বিষয়ে জানতে তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা