1. admin@bangladeshbulletin24.com : admin :
কোন নির্মান কাজে গাফিলতি বরদাশত করা হবে না -এমপি খোকা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

কোন নির্মান কাজে গাফিলতি বরদাশত করা হবে না –এমপি খোকা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১০৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ছিলো গ্রামকে শহরে রূপান্তরিত করবে সেই লক্ষ্যে গ্রামের দুর্গম এলাকায়ও আজ উন্নয়ন চোখে পড়ছে, তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জনগনের দূর্ভোগ লাগোবে কাজ করছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।

মঙ্গলবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ থেকে দৈলেরবাগ ব্রিজ থানা রোড সংযোগ স্থল পর্যন্ত এমপি খোকা নিজে উপস্থিত থেকে রাস্তা সংস্কার কাজের তদারকি করেন, এসময় পিরোজপুর ইউনিয়ন থেকে বৈদ্যোর বাজার সড়কে ৫৪ মিটার আর সিসি গার্ডার ব্রিজ পরিদর্শন করেন তিনি।

সরেজমিনে দেখা যায়, এমপি খোকা নিজে দাড়িয়ে থেকে এই রাস্তাটির সংস্কার কাজ দ্রুত করতে নির্দেশ দেন। পরে শহীদ মজনু পার্ক হতে দৈলেরবাগের আগ পর্যন্ত ক্ষতিগ্রস্ত রাস্তার কাজের তদারকি করেন।

উল্লেখ্য শহীদ মজনু পার্ক হতে দৈলেরবাগের আগ পর্যন্ত এই রাস্তাটি ভেঙ্গে যাওয়ার পর থেকে প্রতিদিনই এখানে কোন না কোন দূর্ঘটনা ঘটছে ফলে জনগণ পড়ছে দূর্ভোগে আর এই দূর্ভোগ থেকে রক্ষায় এগিয়ে এসেছেন এমপি খোকা তারই ধারাবাহিকতায় তিনি নিজে দাড়িয়ে থেকে এই রাস্তাটির সংস্কার কাজের তদারকি করেন।

এসময় এমপি খোকা সাংবাদিকদের জানান, আমি সোনারগাঁয়ের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি যার সবকয়টিই দৃশ্যমান, আগামী কিছুদিনের মধ্যেই পিরোজপুর ইউনিয়ন পরিষদ থেকে দৈলেরবাগ ব্রিজ পর্যন্ত রাস্তার কাজ শেষ হবে ও মোগরাপাড়া চৌরাস্তা থেকে তালতলা পর্যন্ত এই রাস্তাটি প্রশস্ত করনের কাজ শুরু হবে ইনশাল্লাহ। তিনি আরো জানান এবছর নারায়ণগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বেশি উন্নয়ন মুলক কাজ আমি এনেছি। অচিরেই সকল উন্নয়নমূলক কাজ দৃশ্যমান হবে বলেও জানান তিনি।

এ সময় উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী এতেসামুল হক, কার্য সহকারী ফয়েজ আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, সদস্য ফজলুল হক মাস্টার, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোশারফ হোসেন, মহিলা সদস্য রুনা আক্তারসহ জাতীয় পার্টির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা