1. admin@bangladeshbulletin24.com : admin :
কৃষক শ্রমিক পার্টির মহাসচিব রত্নার পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ ও ভোগ দখলের অভিযোগ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

কৃষক শ্রমিক পার্টির মহাসচিব রত্নার পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ ও ভোগ দখলের অভিযোগ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৩৩ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ-কেন্দ্রীয় কৃষক শ্রমিক পার্টির মহাসচিব রাজিয়া সুলতানা রত্নার পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ ও ভোগ দখলের অভিযোগ উঠেছে।

শনিবার ( ১৫ জুলাই) কৃষক শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব রাজিয়া সুলতানা রত্না গনমাধ্যমে পাঠানো একটি লিখিত অভিযোগের মাধ্যমে এ অভিযোগ করেন।

অভিযোগে লিখিত ভাবে উল্লেখ করেন কিছু সংখ্যক সন্ত্রাসীরা তার প্রাপ্য সম্পদ আত্মসাৎ করে ভোগ দখল করে আসছে, তিনি পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে গত ৫ জুলাই ২০২৩ ইং বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন যাহার মামলা নং ৪২৪/২০২৩। মামলার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত দখলদারদের বিরুদ্ধে একটি নোটিশ জারি করেন এতে করে বিজ্ঞ আদালতের নোটিশে আমরা আশান্বীত হই। আদালতের নোটিশ অবজ্ঞা করে দখলদার ও অফিসের ভাড়াটিয়াগন সহ সবাই দরজায় তালা দিয়ে পালিয়ে যায়। রাজিয়া সুলতানা রত্না বলেন দীর্ঘদিন যাবৎ তিনি ও তার বড় বোন সুইটি সোলাইমান অসহায় অবস্থায় দিন যাপন করছে তাই সকল প্রকার আইনি সহায়তা কামনা করে বলেন আমরা মরহুম এস এম সোলায়মান সাহেবের দুই কন্যা হিসেবে পৈত্রিক সম্পত্তির অংশীদার রয়েছি,তাই পৈত্রিক সম্পত্তি উদ্ধারে সকল প্রকার আইনি সহায়তা কামনা করছি। রাজিয়া সুলতানা রত্না লিখিত অভিযোগে আরো উল্লেখ্য করেন যে মরহুম সোলায়মান সাহেবের ভ্রাতা আব্দুল মহসীন,আব্দুল হাসান,আব্দুল হামিদ তাদের পিতার নাম জনাব আলী, বাড়িটি তাহার পিতার নামে সুতরাং সকল সন্তানরাই আইনগতভাবে অংশীদার হিসেবে প্রাপ্য পূর্বে বাড়িটি কৃষক শ্রমিক পার্টির কে,এস,পির কেন্দ্রীয় অফিস ছিলো বলে দাবি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা