1. admin@bangladeshbulletin24.com : admin :
কুচক্রী মহল যারা আছে তারা কোনোভাবেই আমাদের সঙ্গে পারবে না-র‍্যাব ডিজি - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

কুচক্রী মহল যারা আছে তারা কোনোভাবেই আমাদের সঙ্গে পারবে না-র‍্যাব ডিজি

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ৭০ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-সারাদেশে পূজা মন্ডপে বিশৃংখলা করে যারা গ্রেপ্তার হয়েছে তাদের শাস্তি নিশ্চিত করা হবে। শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নগরীর আমলাপাড়া পূজা মন্ডপ ও মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনে পূজা উদযাপন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান একথা বলেন ।

এসময় তিনি বলেন, এবারের পূজায় আমাদের র‌্যাবসহ সকল বাহিনী এমনকি সশস্ত্র বাহিনীও মাঠে আছে। আমরা সব বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এই অনুষ্ঠানটি উৎসবমুখর করতে ও কোন রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত পূজা শান্তিপূর্ণ ভাবে হচ্ছে। আমরা আশা করি শান্তিপূর্ণ ভাবেই পূজা আমরা পার করব। কুচক্রী মহল যারা আছে তারা কোন ভাবেই আমাদের সাথে পারবে না। তাদের হীন প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে ভাল মানুষদেরই বিজয় হবে। আমাদের এ দেশে হাজার বছর ধরে সমস্ত সম্প্রদায়ের মানুষ আমাদের সামাজিক ধর্মীয় অনুষ্ঠান সবাই মিলে করে আসছি।

আমাদের একটি অসাম্প্রদায়িক ঐতিহাসিক চরিত্র রয়েছে। আমরা যেন একই ভাবে ভবিষ্যতেও সব সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ ভাবে নিজেদের উৎসব পালন করতে পারি সেই প্রত্যাশাই করি।

পূজা উদযাপন পরিদর্শনকালে তার সাথে আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র‌্যাব-১১র সিইও তানভীর মাহমুদ পাশা, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ তরিকুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন,দেওভোগ নাগমহাশয় মন্দিরের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস,নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি প্রবীর সাহা, চাষাঢ়া রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দসহ প্রশাসনের কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা