1. admin@bangladeshbulletin24.com : admin :
কালীগঞ্জে বিজয় প্রার্থী সমর্থকের বাড়িতে বাড়িতে হামলা ও ভাংচুর  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

কালীগঞ্জে বিজয় প্রার্থী সমর্থকের বাড়িতে বাড়িতে হামলা ও ভাংচুর 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১১২ বার পঠিত
Oplus_0

নিজস্ব প্রতিনিধিঃ-গাজীপুরের কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের বিজয় প্রার্থী আমজাদ হোসেন স্বপনের মোটর সাইকেল প্রতীকের সমর্থকদের বাড়িতে বাড়ীতে  হামলা ও ভাংচুর চালিয়েছে এডভোকেট আশরাফি মেহেদীর সমর্থক ও সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম তরুণের লোকজন। এরই মধ্যে হামলার ভিডিও ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার মুক্তারপুর ইউনিয়নে ৯ই মে রাত ৮টার দিকে সিসি ফুটেজে দেখা যায়, ১৫-২০ জন যুবক দেশীয় অস্ত্র রাম দা, হকিস্টিক হাতে মুক্তারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শামসুল আলমের বাড়ি ও অফিস ভাংচুর করছে।  এরা অন্তত দশটি বাড়িঘর ভাংচুর করে আতঙ্ক সৃষ্টি করেছে বলে জানান এলাকাবাসী।

এর আগেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পরাজিত প্রার্থী মেহের আফরোজ চুমকির লোকজনসহ তাদের বাড়ি ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম তরুণ ও তার ভাইয়ের বিরুদ্ধে। এবারো একই পদ্ধতি অবলম্বন করে উপজেলা নির্বাচনে একই কায়দায় হামলাও ভাংচুর করে আতঙ্ক ছড়াচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে কালিগঞ্জ থানা পুলিশের একটি টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম তরুণের সাথে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন তার লোকজন ভাংচুর করে নাই। তিনি বলেন আমি এখন আম পাবলিক আমার কোনো লোকজন নাই,ইউপি সদস্য আলম বিজয় মিছিল করার সময় তার লোকজন কয়েকজন বাড়ির বাউন্ডারি ভাংচুর করেছে ।

এ বিষয়ে ভুক্তভোগী ইউপি সদস্য শামসুল আলম জানান,আমি কোন বিজয় মিছিল করি নাই কেউ একটি ভিডিও দেখাতে পারবে না এটা তারা মিথ্যা কথা বলছে। এর আগেও সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম তরুণ ও তার ভাই মিলে বহু বাড়িঘর ভাংচুর করেছে এবং বহু লোকজনের উপর হামলা চালিয়ে আহত করেছে।

এই উপজেলা নির্বাচনে আগের দিন রাতে নাসু মার্কেট এলাকায় আওয়ামী লীগের সভাপতিসহ যুবলীগ নেতাকে পিটিয়ে জখম করেছে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহতাবউদ্দিন  জানান এ বিষয়ে পুলিশ কাজ করছে,তদন্ত-পূর্ব ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা