1. admin@bangladeshbulletin24.com : admin :
কাঁচপুর হাইওয়ে পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

কাঁচপুর হাইওয়ে পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ১৪৮ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-“কমিউনিটি পুলিশের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হল কমিউনিটি পুলিশিং ডে-২০২২।

শনিবার দুপুরে বিপুল উৎসাহ উদ্দীপনায় বর্ণাঢ্য র‍্যালি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে
কমিউনিটি পুলিশ এবং স্থানীয় পরিবহন সেক্টরের নেতাকর্মীদের সাথে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায়ব কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নবীর হোসেন এর সভাপতিত্বে ও ট্রাফিক ইনচার্জ (টিআই) সৈয়দ নাজমুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল কাদের জিলানী।

এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আধুনিক পুলিশিং ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দর্শনে পরিণত হয়েছে। এর মাধ্যমে জনগণের কথা পুলিশ জানতে পারবে। যতদিন রাষ্ট্র আছে, ততদিন কমিউনিটি পুলিশিং থাকবে। মানুষের মাঝে যেন অপরাধ প্রবণতা না জন্মায়, কমিউনিটি পুলিশিং সে বিষয়ে জনগণকে সতর্ক করে যাচ্ছে। কমিউনিটি পুলিশিং এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, ‘পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। সেই সাথে পুলিশিং সেবা জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে পুলিশকে সহযোগীতা করতে সকলের নিকট আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শিমরাইল হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ শরফুদ্দিন, ভূলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ওমর ফারুক, বাংলাদেশের ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির শিমরাইল শাখার সাধারণ সম্পাদক মো.সফিকুল ইসলাম উজ্জল, কার্যকরী সভাপতি আব্দুল সাত্তার, সহ সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সেন্টু ব্যাপারী, সহ সাংগঠনিক সম্পাদক খোকন সাহ, দপ্তর সম্পাদক মো. নাজমুল প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা