1. admin@bangladeshbulletin24.com : admin :
কাঁচপুরে সমাবেশ সফল করতে সোনারগাঁ উপজেলা  আওয়ামী লীগের বর্ধিত সভা  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

কাঁচপুরে সমাবেশ সফল করতে সোনারগাঁ উপজেলা  আওয়ামী লীগের বর্ধিত সভা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৫১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৩ই অক্টোবর কাঁচপুরের শান্তি সমাবেশ সফল করার লক্ষে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা হলরুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত, সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্চিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক ডাক্তার আবু জাফর চৌধুরী বিরু, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি এর সদস্য ও থানা আওয়ামী লীগের সদস্য দীপক কুমার বনিক, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সহ-সম্পাদক এএইচএম মাসুদ দুলাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, হাজী মো. সোহাগ রনি,মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন বাবুল, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বর্ধিত সভায় মাহফুজুর রহমান কালাম বলেন, জাতীয়পার্টির কারণে আমাদের নেতা কর্মীরা হতাশায় নিমজ্জিত। এ হতাশা থেকে বের হতে হলে আমরা যেই যেভাবেই মনোনয়ন চাইনা কেন আগামী ১৩ তারিখের সমাবেশে সোনারগাঁয়ে নৌকার মনোনয়ন নিশ্চিত করতে হবে।

ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আজ একটি ঐতিহাসিক দিন, যে দিন আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে এক সারিতে বসতে পারেছি।

কায়সার হাসনাত বলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ অতিতে ঐক্যবদ্ধ ছিলো বর্তমানেও ঐক্যবদ্ধ আছে ভবিষৎতে ঐক্যবদ্ধ থেকে ১৩ তারিখেন জনসভা সফল করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা