1. admin@bangladeshbulletin24.com : admin :
কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ঢাকার মহাসমাবেশে সোনারগাঁ উপজেলা আ.লীগ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ঢাকার মহাসমাবেশে সোনারগাঁ উপজেলা আ.লীগ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৩১৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ

মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশ সফল করতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, সাবেক এমপি ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুমের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় যোগদান।

শনিবার সকালে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী নিয়ে দুপুর বেলা সমাবেশে যোগদান করেন।

এ সময় ইঞ্জিনিয়ার মাসুম বলেন, মেট্রোরেল নির্মাণ বাংলাদেশের উন্নয়নের একটি যুগান্তকারী প্রদক্ষেপ। শেখ হাসিনার সাহস আর দৃঢ় মনোবলের জন্য এটা সম্ভব হয়েছে। আমরা আশাকরি শেখ হাসিনা আবার ক্ষমতায় এলে দেশকে বিশ্ব দরবারে দেশকে আরো উচু স্থানে নিয়ে যাবেন।

জনসভায় যোগদানকালে কায়সার হাসনাত বলেন, গত ১৫ বছরে দেশের অনেক উন্নয়ন হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ মতিঝিল থেকে আগারগাঁও রেল লাইন উদ্ধোধন হতে যাচ্ছে। এই মেট্টোরেলের মাধ্যমে মানুষ উন্নত বিশ্বের ছোয়া পাবে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকে ভোট দিয়ে দেশকে উন্নয়নশীল রাস্ট্রে পরিনত করতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বরাদী ইউপি চেয়ারম্যান লায়ন বাবুল, বৈদ্যোরবাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার, নারায়ণগঞ্জ যুব আইনজীবি পরিষদের সভাপতি এডভোকেট ফজলে রাব্বি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদ হাজী সাহ মো. সোহাগ রনি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের বিজ্ঞান বিষয়ক সম্পাদক জাকির হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা