1. admin@bangladeshbulletin24.com : admin :
কনকর্ড রিভার ভিউ ফ্যাক্টরীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,স্থানীয়দের ক্ষোভ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

কনকর্ড রিভার ভিউ ফ্যাক্টরীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,স্থানীয়দের ক্ষোভ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৫ মাস আগে
  • ৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দরিকান্দী এলাকা সংলগ্ন মিরেরচর মৌজায় স্থানীয়দের পৈতৃিক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে কনকর্ড রিভার ভিউ ফ্যাক্টরি লিমিটেড-এর বিরুদ্ধে,এছাড়াও সরকারি জমি ভরাটের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

ভুক্তভোগী সুজন খন্দকার, শাহপরান ও নাসিমা অভিযোগ করে বলেন, রাতের আঁধারে তাদের জমিতে ড্রেজার দিয়ে বালু ভরাট করে জমি দখল করা হচ্ছে। তাদের দাবি, জমিটি তাদের পৈতৃিক সম্পত্তি এবং কোনো ধরনের পূর্ব অবগতি বা অনুমতি ছাড়াই বালু ভরাট করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় গ্রামবাসী মোশারফ জানান, “সুজন খন্দকার আমাদের ডেকে নিয়ে গেলে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি তাদের সম্পত্তিতে রাতের আঁধারে বালু ফেলা হয়েছে। তবে দিনের বেলাতেও বালু ভরাটের কাজ চলতে দেখেছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কনকর্ড রিভার ভিউ ফ্যাক্টরি লিমিটেডের মিডিয়া ম্যানেজার শামিম ভুইয়া বলেন, “আমরা বালু ভরাট করছি। যদি আপনাদের জমি থাকে, তাহলে আমাদের ফ্যাক্টরিতে এসে যোগাযোগ করেন।”

এ বিষয়ে সনমান্দী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম জানান,অবৈধভাবে বালু ভরাট করার কথা শুনে ঘটনাস্থল পরিদর্শন করে বালু ভরাট বন্ধ করে দেয়া হয়েছে।

এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ জানান, “আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা