1. admin@bangladeshbulletin24.com : admin :
ঐতিহ্য ও সংস্কৃতিকে ভালবাসতে হবে, তুলে ধরতে হবে সম্প্রীতির মাধ্যমে-ইউএনও ফারজানা রহমান - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

ঐতিহ্য ও সংস্কৃতিকে ভালবাসতে হবে, তুলে ধরতে হবে সম্প্রীতির মাধ্যমে–ইউএনও ফারজানা রহমান

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৯৮ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ– আমাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে ভালবাসতে হবে, তুলে ধরতে হবে সম্প্রীতির মাধ্যমে সকলের সাথে একত্রিত হয়ে। আমরা যদি নিজেদের মধ্যে ভাগাভাগি হয়ে যাই তাহলে আমাদের সংস্কৃতিকে কিন্তু তুলে ধরতে পারবো না। আমাদের আগামীর প্রজন্মের কাছে আমরা যেন বাংলা নববর্ষের মাধ্যমে আমাদের সঠিক সংস্কৃতিকে তুলে ধরতে পারি আমরা সেই চেষ্টাই করবো।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয়ভাবে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) ফারজানা রহমান এসব কথা বলেন।

সভায় তিনি বলেন,বৈশাখীর অনুষ্ঠানকে কেন্দ্র কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটতে পারে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে হবে,সেই সাথে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকার আহবান জানান।

সভায় সকলের গুরুত্বপূর্ণ মতামতের ভিত্তিতে একসাথে বাংলা নববর্ষের যে ঐতিহ্য সোনারগাঁয়ের প্রেক্ষাপটে ফুটিয়ে তুলতে পারবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

এ সময় ইউএনও ফারজানা রহমান সর্বস্তরের সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল মোরশেদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর অঞ্চল) সেগুপ্তা মেহনাজ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান,নির্বাচন কর্মকর্তা শাহিনা ইসলাম চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা,ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচলসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

সভায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০টি ইউনিয়নে মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার আয়োজন করা হবে বলে জানানো হয়।

এছাড়াও শোভাযাত্রা ও বৈশাখী মেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও মঙ্গল শোভাযাত্রায় গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা