1. admin@bangladeshbulletin24.com : admin :
এমপি খোকার  নেতৃত্বে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির শ্রদ্ধা  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

এমপি খোকার  নেতৃত্বে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির শ্রদ্ধা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৯১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদ ও বুদ্ধিজীবিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ সোনারাগাঁয়ের শহীদ মজনু পার্কের বুদ্ধিজীবি বিজয় স্তম্ভে ও স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি ও এমপি খোকার সহধর্মিনী মিসেস ডালিয়া লিয়াকত, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ চেয়ারম্যান,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল,সহ-সভাপতি দেওয়ান উদ্দিন চুন্নু ,গরীবে নেওয়াজ,যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়,প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার,জাপা নেতা মুক্তার হোসেন,পৌর জাতীয় পার্টির সভাপতি এমএ জামান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সোনারগাঁ উপজেলা মহিলা জাতীয় পার্টির আহবায়ক নাসিমা আক্তার পলি,যুগ্ম সাধারণ সম্পাদক নাসরীন আক্তার পান্না,সদস্য সচিব নার্গিস আক্তার,সনমান্দী ইউনিয়ন  জাতীয় পার্টির সাধার সম্পাদক হারুন উর রশিদ মোল্লা, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালেব ভূইয়া মেম্বার,সিনিয়র সহ-সভাপতি হাজ্বী শ্যামল শিকদার, বদিউজ্জামাল বদু মেম্বার,পিরোজপুর ইউপি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর কবির,মান্নান মেম্বার, সোনারগাঁ উপজেলা জাতীয় যুবসংহতি আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু,পৌর জাতীয় পার্টি নেতা ওমর ফারুক টিটু, হাসান ইমামসহ বিভিন্ন ইউনিয়নে জাতীয় পার্টি ও এর অঙ্গ- সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা