1. admin@bangladeshbulletin24.com : admin :
এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হচ্ছে -সেতুমন্ত্রী - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হচ্ছে –সেতুমন্ত্রী

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ২১৪ বার পঠিত
Oplus_0

মোঃ নুর নবী জনিঃ-ঈদুল ফিতরকে সামনে রেখে যানজটমুক্ত রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মেঘনা সেতুর টোল প্লাজার ৬ টি নতুন ইলেক্ট্রনিক টোল কালেকশন (ইটিসি) বুথের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত এই টোল প্লাজার উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রায় মহাসড়কে গাড়ির চাপ রয়েছে, কিন্তু যানজট নেই,মহাসড়কে যানজট নিরসনে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। বিআরটিএ থেকেও বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। এবার যাত্রীদের সুবিধার্থে ইটিসি ব্যবস্থা চালু করা হলো।

এ সময় ভার্চ্যুয়ালি ভিডিও কনফারেন্সে ইটিসির সার্বিক তত্ত্বাবধানে থাকা রেগনাম রিসোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসাইন জনি বক্তব্য দেন।

এসময় উপস্থিত ছিলেন,জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, নারায়ণগঞ্জ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ নাজমুল হক, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বিথী, হাইওয়ে পুলিশের এসপি মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হকসহ অন্যান্য কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা