1. admin@bangladeshbulletin24.com : admin :
উপজেলা পরিষদ নির্বাচনে কালামকে ডা.বিরুর পূর্ণ সমর্থন - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

উপজেলা পরিষদ নির্বাচনে কালামকে ডা.বিরুর পূর্ণ সমর্থন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১৬৬ বার পঠিত
Oplus_0

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান কালামের সমর্থনে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরুর জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের উটমা এলাকায় অবস্থিত অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরুর নিজ বাস ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম।

সভাপতির বক্তব্যে ডাঃ বিরু বলেন”এবারের নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে যোগ্য ও পরিক্ষিত প্রার্থী মাহফুজুর রহমান কালাম।জামপুরের নেতাকর্মীরা কালামের সমর্থনে মাঠে আছে এবং থাকবে।

এ সময় প্রধান অতিথি মাহফুজুর রহমান কালাম বলেন, আমি সারা জীবন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছি এবং থাকব, সোনারগাঁয়ের মানুষের ভাগ্য উন্নয়নে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে সেবা করতে চাই। আজকের জনসমাবেশে আমাকে সমর্থন দেয়ায় ডাক্তার বিরু ভাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

এসময় আরোও উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু,উপজেলা আওয়ামী লীগের সদস্য শামসুজ্জামান শামসু, জামপুর ইউনিয়ের সাবেক চেয়ারম্যান হামিম শিকদার শিপলু, সাবেক চেয়ারম্যান শাহ মোঃ হানিফ, সোনারগাঁ উপজেলা যুবলীগের যুগ্ন সাংগঠনিক সম্পাদক আবু হোসেন চৌধুরী লিপন, সোনারগাঁ উপজেলা শ্রমিক লীগের আহবায়ক রোবায়েত হোসেন শান্তসহ আওয়ামী লীগ নেতা গুলজার,আব্দুন নূর, সোনারগাঁ উপজেলা মটর চালক লীগের সভাপতি আনোয়ার হোসেন, যুবলীগ,ছাত্র লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ কয়েক হাজার জনসাধারন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা