1. admin@bangladeshbulletin24.com : admin :
উটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা জবর দখলের অপচেষ্টা বিএনপি নেতা নজরুলের - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

উটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা জবর দখলের অপচেষ্টা বিএনপি নেতা নজরুলের

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৫৪১ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ– নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের উটমা এলাকায় ২১ নং উটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা জবর দখলের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিদ্যালয়সহ স্থানীয় থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিপন চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা তাতীলীগের সহ-সভাপতি দেওয়ান কামাল, জিসান চৌধুরী ও মো: লিটন চৌধুরীর বিরুদ্ধে নানারকম কুৎসা ও অপপ্রচার চালাচ্ছে একটি সংঘবদ্ধচক্র।

এসব মিথ্যা সংবাদের পরিপ্রেক্ষিতে আসল ঘটনা জানিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন সোনারগাঁ থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিপন চৌধুরী,লিপন চৌধুরী।

তিনি বলেন, কয়েকটি অনলাইন ও গণমাধ্যমে আমাদের জড়িয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয় যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট আমরা এই মিথ্যা সংবাদ এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন উপজেলার জামপুর ইউনিয়নের উটমা সরকারি প্রাথমিক স্কুলের জায়গা স্কুলের প্রয়োজনে স্কুল জায়গা বুঝে নিচ্ছে।এতে করে আমাদের নিয়ে মিথ্যা নাটক সাজানোর কি দরকার? এখানে সিএস ও এসএ – ১৪৯ আর এস- ২৮৪ দাগে মোট জায়গা ১২২ শতাংশ এখানে ৬১ শতাংশ জায়গায় হলো সরকারি স্কুলের জায়গা বাকি জায়গাতো পরেই আছে ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি নজরুল ইসলাম পেলে সেখান থেকে পাবে তার তো স্কুলের জায়গায় আসা দরকার পরে বলে মনে করি না, কোমলমতি শিশুদের দিকে তাকিয়ে নজরুল ইসলামের উচিত স্কুলের জায়গাটা ছেড়ে দেওয়া। গত ২৫/৫/২৩ইং তারিখে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.সামসুল ইসলাম ভূঁইয়া, জামপুর ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির ভুইয়া ও স্থানীয় মেম্বাররা সরজমিনে এসে স্কুল কমিটিকে বুঝিয়ে দিয়ে যান, অথচ এই বিএনপি নেতা তার ক্ষমতার প্রভাব দেখিয়ে স্কুল এর জায়গা হতে ওয়ারিশ কিনে কিভাবে?বর্তমানে স্কুলের নামে ৬১ শতাংশ খারিজ করা আছে বলেও জানান তিনি।এ বিষয় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি আরও বলেন আমাদের ৪ জনকে জরিয়ে বিএনপি নেতা নজরুল ইসলাম সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন যাহা উদ্দেশ্য প্রণোদিতভাবে সমাজে আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য এহেন কার্যকলাপের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা