1. admin@bangladeshbulletin24.com : admin :
ঈদযাত্রা নির্বিঘ্ন ও সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে নারায়ণগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

ঈদযাত্রা নির্বিঘ্ন ও সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে নারায়ণগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ২৪৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  সায়মা রাইয়ান-এর নেতৃত্বে আসন্ন ঈদযাত্রা এবং নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার সাইনবোর্ড মোড় এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বুধবার সকালে নারায়ণগঞ্জ বিআরটিএ-এর সার্বিক সহযোগিতায় পরিচালিত এই মোবাইল কোর্টে সড়ক পরিবহন আইনের ধারা ৬৬, ৮০, ৯২(১), ৯৯ অনুযায়ী মোট ৭টি অভিযোগ গঠন করা হয়।

প্রধানত হেলমেট পরিধান না করা, লাইসেন্স, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেনের অনুপস্থিতি এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ৭,৩০০/- (সাত হাজার তিনশত) টাকা অর্থদণ্ড তৎক্ষণাৎ আদায় করা হয়।

অভিযানকালে চালক, পরিবহন মালিক, ও টিকিট কাউন্টার সংশ্লিষ্টদের আইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হয় এবং সচেতন করা হয় যে, যাত্রীসেবা যেন নিয়ম ও নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা