1. admin@bangladeshbulletin24.com : admin :
ইঞ্জিঃ মাসুমের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালিত - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

ইঞ্জিঃ মাসুমের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালিত

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৫৭ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেছেন,জননেত্রী শেখ হাসিনা যে ভাবে দেশের উন্নয়ন করে যাচ্ছেন তার বিকল্প আর কেউ নাই,আগামী দ্বাদশ নির্বাচনে সরকার গঠনে সোনারগাঁ আওয়ামীলীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে এবং সব সময় সজাগ দৃষ্টি রাখছেন।

শুক্রবার সকালে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপির সফল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড.সামসুল ইসলাম ভূইয়া।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নাছরিন সুলতানা ঝরা,সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মো:সোহাগ রনি,বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল,মহিলা আওয়ামীলীগ এর সভাপতি এ্যাড. নুরজাহান, বৈদ‍্যেরবাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু,সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মোঃ সোহাগ রনি,যুগ্ন সম্পাদক আশরাফুজ্জামান, প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু, পৌরসভা আওয়ামী লীগ নেতা কবির হোসেন,সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওসমান গনি,বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ জামান মোল্লা, যুগ্ম আহবায়ক আতিকুল্লাহ মাষ্টারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে কেক কেটে তার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা