1. admin@bangladeshbulletin24.com : admin :
ইজতেমা মাঠে মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ সমাবেশ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

ইজতেমা মাঠে মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ সমাবেশ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ৫৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ–টঙ্গীর ইজতেমা মাঠে ঘুমন্ত মুসল্লিদের উপর সাদপন্থীদের হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চৌরাস্তা জামে মসজিদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য মুফতি মহিউদ্দিন খাঁনের সভাপতিত্বে উপজেলা ওলামা মাশায়েখের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে শতাধিক শিক্ষক, ছাত্র ও মুসল্লিগন অংশ নেন।

সমাবেশে বক্তারা টঙ্গী ইজতেমা মাঠে ঘটে যাওয়া সহিংস ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন।

বক্তারা বলেন, “এ ধরনের হামলা মুসলিম ঐক্য এবং ইসলামী মূল্যবোধের পরিপন্থী। সরকারের উচিত দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে শান্তি বজায় রাখা।”

সমাবেশ শেষে মোগরাপাড়া চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভে অংশগ্রহণকারী মুসল্লিরা দাবি করেন, এমন হামলা বন্ধে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা