1. admin@bangladeshbulletin24.com : admin :
আ'লীগ নেতা রোমান বাদশা পেলেন ঐতিহ্যবাহী কাইকারটেক হাটের ইজারা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

আ’লীগ নেতা রোমান বাদশা পেলেন ঐতিহ্যবাহী কাইকারটেক হাটের ইজারা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৬১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহি কাইকারটেক হাটের ইজারা ৫৬ লক্ষ ৫০ হাজার টাকায় সর্বনিম্ন দরদাতা হিসেবে ইজারদার মনোনীত হলেন সোনারগাঁ কৃষকলীগের সাবেক সভাপতি ডা.আব্দুল হামিদের ছেলে আ’লীগ নেতা মোঃ রোমান বাদশা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় দরপত্র বিক্রয় ঘোষনায় সর্বোচ্চ ইজারা দিয়ে কাইকারটেক হাটের ইজারা পান তিনি।

এর আগে সকালে কাইকারটেক হাট সহ সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়নের ১৩টি স্থায়ী হাটের দরপত্র জমা দেওয়া হয়।

কাইকারটেক হাটের ইজারা পাবার পর আ’লীগ নেতা মোঃ রোমান বাদশা বলেন,গত বছর আমার পিতা কৃষকলীগের সাবেক সভাপতি ডা. আব্দুল হামিদ ইজারাদার ছিলো এই বছর আমি ইজারার সর্বোচ্চ ডাকে ইজারাদার পেয়েছি। গতবার একটি কুচক্রী মহলের কারনে ছিলো ৩৭ লাখ টাকার ইজারা ৯০ লাখ টাকায় নিতে বাধ্য হয়েছে আমার পিতা ডা.আব্দুল হামিদ। যা কাইকারটেক হাটের সর্বোচ্চ ইজারা হিসেবে গণ্য হয়েছিল, এটা অনেক বেশি পরিমান। সরকারের কাছে অনুরোধ থাকবে যেনো এত পরিমান বেশি না হয় ।এবার আপনাদের দোয়ায় একটা পরিমান মতো ইজারা পেয়েছি পেয়েছি বিদায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় প্রশাসনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছে।

উল্লেখ্য যে,চিরায়ত গ্রামবাংলার হাটকে কেন্দ্র করে গড়ে ওঠা এমন একটি ছবি কল্পনায় নিয়েই যাত্রা শুরু হয়েছিল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে। প্রায় ২০০ বছর ধরে গ্রামবাংলার ঐতিহ্যকে ধারণ করা বিশাল কাইকারটেক হাট। যদিও ২০০ বছরের কোনো লিখিত প্রমাণ কোথাও পাওয়া যায়নি। তবে কাইকারটেক হাট নিয়ে লোকমুখে প্রচলিত রয়েছে, একসময় এই হাটে হাতি-ঘোড়াও নাকি বেচাকেনা হতো! ছিল রাজা-বাদশাহদের আনাগোনাও। ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে প্রাকৃতিক পরিবেশের মাঝে গড়ে উঠেছে কাইকারটেকের হাট। যা প্রাচীন ঐতিহ্য গৌরবের সাথে বুকে লালন করে চলেছে। হাটের প্রাচীন নিদর্শন ও পাতা ঝরা কড়ই এবং হিজল গাছগুলো যেন হাটের বয়সকালের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হাট থেকে সামনে এগোলেই কাইকারটেক ব্রিজ। ব্রিজ থেকে সামনে তাকালেই চোখে পড়বে অবারিত সবুজ আর ব্রহ্মপুত্র নদের টলটলে পরিষ্কার পানি এবং নদকে ঘিরে প্রাকৃতিক জীবনযাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা