1. admin@bangladeshbulletin24.com : admin :
আম পাড়াকে কেন্দ্র করে যুবকের উপর হামলার ঘটনায়, একমাস পর যুবকের মৃত্যু - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

আম পাড়াকে কেন্দ্র করে যুবকের উপর হামলার ঘটনায়, একমাস পর যুবকের মৃত্যু

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১২ মাস আগে
  • ১৩৩ বার পঠিত

মোঃ নুর নবী জনি 

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে আপন  চাচা ও ফুফাতো ভাইদের হামলায় আহত হওয়ার ১ মাস পর চিকিৎসাধীন অবস্থায় সাব্বির (২৫) নামের এক বাস চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে  উপজেলার জামপুর ইউনিয়নের টানপাড়া এলাকায়।

নিহত যুবক সাব্বির টানপাড়া এলাকার আরজু মিয়ার ছেলে এবং তিনি দুই সন্তানের জনক।

নিহতের স্বজনরা জানান, আপন চাচা শহিদুল্লাহ-সহ ফুফাতো ভাই জহিরুল, এমরান, আকাশ, ইমন, ফুফু পারভিন লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে সাব্বিরের হাত ও পা ভেঙে দেয় এবং রক্তাক্ত জখম করে। আহত সাব্বির গত ১মাস যাবত ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। টাকার অভাবে চিকিৎসা করতে কষ্টসাধ্য হওয়ায় গতকাল শুক্রবার তাকে বাড়ীতে নিয়ে আসলে বিকেলে মারা যায়।

পরে  ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্ত চাচা শহিদুল্লাহ গংরা এলাকার কিছু মানুষকে ম্যানেজ করে নিহতের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে  লাশের গোসল সম্পন্ন করে জানাজার মাঠে নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে নিহতের লাশ  উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে  ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত রাশেদুল হাসান খান বলেন, এই ঘটনায় আগে একটি অভিযোগ ছিল, যেহেতু চিকিৎসাধীন অবস্থায় ঘটনার প্রায় এক মাস পর সে মারা গেছে সুতরাং আজকে তার মৃতদেহের  ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলার হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা