1. admin@bangladeshbulletin24.com : admin :
আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালানো হচ্ছে -কাউন্সিলর সিরাজ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালানো হচ্ছে -কাউন্সিলর সিরাজ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ২৮২ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ-নাসিক ২৭নং ওয়ার্ডে কাউন্সিলর ও ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বৃহস্পতিবার বিকেলে ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়া এলাকায় সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।এসময় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তব্যকালে কাউন্সিলর সিরাজ উল্লেখ করেন যে, ‘আমি নাসিক ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম। গত মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা থেকে প্রকাশিত স্থানীয় কিছু পত্রিকায় দেখতে পেলাম ‘নাসিক ২৭নং ওয়ার্ডে প্রতিবার টিসিবির ৪শ কার্ডের মাল গায়েব’ শিরোনামে আমাকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রথমেই এ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক নিউজের বিরুদ্ধে আমি প্রতিবাদ ও নিন্দা জানাই। আমার এখানে টিসিবির মাল গায়েবের কোন ঘটনা ঘটেনি। নাসিক ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সানিয়া সাউদ ও তার স্বামী টিটু সাউদ এবং সচিব উপস্থিত থেকে টিসিবির মালামালের পরিমাণ গণনা করে সঠিক পাবার পরই স্লিপ দেখে দেখে মালামাল দেয়া শুরু করা হয়েছিলো।

এ বিষয়ে সংরক্ষিত মহিলা কাউন্সিলর সানিয়া সাউদ ও তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করার কথা সংবাদে লিখা হয়েছে। বিষয়টি ভিত্তিহীন, আমার ছেলেরা ও আমার ভাই তাদের সাথে কোন খারাপ ব্যবহার করেনি। বরং সানিয়া সাউদের স্বামী টিটু আমাদের স্বেচ্ছাসেবকদের সাথে রাগারাগি করেছেন এবং বিভিন্ন দপ্তরে নালিশ করেছেন। খবর পেয়ে বন্দর উপজেলা নির্বাহী অফিসার মাল বিতরণের সময় এখানে আসেন এবং সরেজমিনে তিনি বিতরণ কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। তারপরেও টিসিবির ৪শ কার্ডের মাল গায়েব উল্লেখ করে আমার নামে নানাবিধ কথা পত্রিকায় লিখা হয়েছে। মিথ্যা ও বানোয়াট সংবাদের কারণে আমার সম্মান ক্ষুন্ন হয়েছে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই।

আমার ছেলেরা কোনধরণের মাদকের সাথে সম্পৃক্ত নয়। আর আমার গোডাউনের সিকিউরিটি গার্ডকে হত্যার ঘটনা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। আমার এখানে কোনকালেই সিকিউরিটি গার্ড ছিলোনা। আমার প্রতিষ্ঠানের ম্যানেজারের সাথে একটি পক্ষ ব্যক্তিগতভাবে লেনদেন করতো, তারাই তাকে হত্যা করে আমাকে ফাঁসানোর চেষ্টা চালায়। এ ঘটনায় আদালত আমার পক্ষে রায় দিয়ে ন্যায়বিচার করেছেন এবং যারা এ ঘটনায় সম্পৃক্ত তারা আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছেন।

ন্যায় বিচার ও সঠিক সালিশ মীমাংসার জন্য আমার একটি আলাদা সুনাম রয়েছে। সেই সুনাম নষ্ট করতে একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। বিচার সালিশী করে টাকা নিয়েছি এই প্রমাণ কেউ দেখাতে পারবেনা। মিথ্যা নিপাত যাক, সত্য ফুটে উঠুক। সাংবাদিকরা হলো জাতির বিবেক, তাই সাংবাদিক ভাইদের অনুরোধ জানাবো আপনারা সরেজমিনে খোজ খবর নিয়ে সঠিক সংবাদ প্রকাশ করুন। তাহলে সমাজের সকলেই উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা