1. admin@bangladeshbulletin24.com : admin :
আমরা খাম্বা তারেক দেখতে চাইনা, আমরা হাওয়া ভবন দেখতে চাই না-এ এইচ এম মাসুদ দুলাল - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

আমরা খাম্বা তারেক দেখতে চাইনা, আমরা হাওয়া ভবন দেখতে চাই না—এ এইচ এম মাসুদ দুলাল

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৩৪৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-” রুখো ষড়যন্ত্র ও মিথ্যাচার, শেখ হাসিনার উন্নয়ন করো প্রচার ” এ প্রতিপাদ্য নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উন্নয়ন প্রচার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে পৌরসভার বালুয়াদিগিরপাড় মাঠে এ উন্নয়ন প্রচার সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণার উপ কমিটির সদস্য এ এইচ এম মাসুদ দুলাল।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বিএনপিকে উদ্দেশ্য করে বলেন,আমরা টেক ব্যাগে ফিরে যেতে চাইনা, টেক ব্যাগে বাংলাদেশ এর মানে কি তারা বোজে? আমরা আর পিছনে যেতে চাইনা,আমরা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আরও সামনের দিকে নিয়ে যেতে চাই, উন্নয়নের শিখরে নিয়ে যেতে চাই। বর্তমান সরকারের আমলে সারা বাংলাদেশের ন্যায় সোনারগাঁয়েও ব্যাপক উন্নয়ন হয়েছে, যদি আওয়ামী লীগ এর মনোনীত সংসদ সদস্য থাকতো তাহলে সোনারগাঁয়ে আরও উন্নয়ন করা সম্ভব হতো। তিনি বলেন আমরা খাম্বা তারেক দেখতে চাইনা, আমরা হাওয়া ভবন দেখতে চাই না, একুশে আগস্ট গ্রেনেড হামলা দেখতে চাই না,আমরা চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে আবারো ক্ষমতায় দেখতে ,নৌকা মার্কায় ভোট দিবেন এই আকাঙ্ক্ষা প্রত্যাশা করছি,আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী এই সোনারগাঁয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে তাকে মনোনীত করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।

সাবেক প্যানেল মেয়র আলি আকবর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শেখ এনামুল হক বিদ্যুৎ,থানা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদ রিয়াদ, আওয়ামী লীগ নেতা ইমাম হোসেন, বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ আরিফুল হোসেন তৌফিক, হারুন জয়,অপু, মোজাফফর হোসেন আব্দুস সালাম মিঠু প্রমুখ।

এর আগে তিনি পৌরসভা ও বৈদ্যোর বাজার ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে সর্বস্তরের জনগণের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ফিরিস্তির লিফলেট বিতরণ করে নৌকায় ভোট ও দোয়া চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা