1. admin@bangladeshbulletin24.com : admin :
আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিষিদ্ধ পলিথিন বাজারজাতকরণ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিষিদ্ধ পলিথিন বাজারজাতকরণ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৬ মাস আগে
  • ১২৫ বার পঠিত
oplus_0

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার(১৫ জানুয়ারী) রাতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ দিয়ে পন্য সামগ্রী বিক্রি ও বিক্রয়ের জন্য প্রদর্শনের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে ২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বিভিন্ন হোমটেক্স প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপক যন্ত্র এছাড়াও রেস্তোরাঁয় মেলার নির্ধারিত মূল্য তালিকা আছে কিনা ঘুরে দেখেন।

অভিযান প্রসঙ্গে তৌফিকুর রহমান বলেন, মাসব্যাপী এই মেলায় প্রতিদিনই আমরা অভিযান চালাব। নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রি, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ সম্পূর্ণভাবে বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে সেই সাথে মেলায় যদি কেউ অনিয়ম করে তাহলে তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা