1. admin@bangladeshbulletin24.com : admin :
আড়াই হাজরে বিএনপির লিফলেট বিতরণে পারভীন পন্থীর ওপর আজাদ পন্থীর হামলা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

আড়াই হাজরে বিএনপির লিফলেট বিতরণে পারভীন পন্থীর ওপর আজাদ পন্থীর হামলা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ৬৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ-নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিএনপির ৩১ দফা সম্মিলিত লিফলেট বিতরণকালে বাঁধা প্রদান করেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সমর্থক পন্থীরা।

সোমবার সকালে থেকে কেন্দ্রীয় বিএনপি’র মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন।

স্থানীয় নেতা কর্মীরা জানান,লিফলেট বিতরণকালে সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখি, বান্টি ও পুরিন্দা এলাকায় পৌঁছালে আজাদ পন্থীরা বাঁধা প্রদান এবং লিফলেট বিতরণে নেতাকর্মীদের উপর হামলা চালায়।  এ সময়ে স্থানীয় এলাকাবাসীর গণধোলাইয়ের শিকার হন বাঁধা প্রদানকারীরা।

হামলায় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ্ মিয়াসহ ৮/১০ জন আহত হন। পাচরুখি এলাকায় পারভীন সমর্থকের গাড়ি পৌঁছালে, সাংবাদিকদের বহনকরা গাড়ীতে সুটার সজিব নামের আজাদের এক কর্মী কমরে হাত দিয়ে গুলি করার হুমকি দিয়ে গাড়ী তাড়িয়ে দেন। পরে তার সমর্থকরা এলোপাতাড়ি হামলা চালায়।

এবিষয়ে আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত উল্লাহ জানান,দুপক্ষের বিক্ষুব্ধ ঘটনার কথা শুনে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি,বর্তমানে পরিস্থিতি শান্ত আছে এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা