1. admin@bangladeshbulletin24.com : admin :
আড়াইহাজার থানার ধ্বংসস্তুুপ পরিদর্শন করলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

আড়াইহাজার থানার ধ্বংসস্তুুপ পরিদর্শন করলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১৯৬ বার পঠিত
Oplus_0

মোঃ নুর নবী জনিঃ– গত ৫ আগষ্ট সরকার পতন এর দিনে জনরোষে আড়াইহাজার থানায় অগ্নি সংযোগে ও ভাংচুরে ক্ষতিগ্রস্থ ধ্বংসস্তুুপ পরিদর্শণ করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

গতকাল দুপুরে তিনি থানা পরিদর্শণে আসেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ।

এসময় পুলিশ সুপার থানা ভবনের ধ্বংসপ্রাপ্ত বিভিন্ন মালামাল ও ওসির বাস-ভবনসহ পুলিশ সদস্যদের থাকার সরকারী কোয়ার্টার ও থানা কার্যালয়ের ক্ষতিগ্রস্থ মূল ভবনগুলো পরিদর্শণ করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) চাই লাউ মার্মা এবং সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) হাবিবুর রহমান তার সঙ্গে উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ক্ষতিগ্রস্থ থানা ভবনের সংস্কার, পুলিশের ভেঙ্গে পড়া মনোবল চাঙ্গা করে পুলিশকে পুণরায় আগের মত দায়িত্বে ও কর্ম নিষ্ঠায় ফিরিয়ে আনার চেষ্টা করাই আমার এ পরিদর্শণের উদ্দেশ্য।

তিনি আরও বলেন, যারা থানা ভবনকে ক্ষতিগ্রস্থ করে পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গুলি লুটপাট করেছেন তাদের  বিষয়ে যে মামলা হয়েছে ওই মামলায় তদন্ত করে দোষীদেরকে চি‎হ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা