1. admin@bangladeshbulletin24.com : admin :
আড়াইহাজারে সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুরের আলোচনা সভা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

আড়াইহাজারে সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুরের আলোচনা সভা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১০৬ বার পঠিত
oplus_2

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ আড়াইহাজারে উচিৎপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আসন্ন জনসভা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৮ অক্টোবর)  বিকেলে উপজেলার আতাদী বাজার মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উচিৎপুরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মহিউদ্দিন বাচ্চু’রসভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিন তিনবারের সাবেক সাংসদ আলহাজ্ব আতাউর রহমান খাঁন আঙ্গুর।

আড়াইহাজার থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আল আমিন মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আড়াইহাজার থানা যুবদলের সাবেক সভাপতি আলী আজগর,আড়াইহাজার পৌর বিএনপি’র সাবেক আহবায়ক রূপচাঁন,থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আজিজুর রহমান, থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর হাজ্বী,নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য আকতার উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন, উচিতপুরা ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি শাহ আলম সরকার,স্বেচ্ছাসেবক দলের আড়াই হাজার থানার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চয়ন মোল্লা, সদস্য দিল মোহাম্মদ, পৌর যুবদলের আজবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, মাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আজহারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা