1. admin@bangladeshbulletin24.com : admin :
আড়াইহাজারে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার-১ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

আড়াইহাজারে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার-১

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১৭৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদ্রাসা ছাত্র (১১) কে মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে সুজন মিয়া (৩১) নামের এক যুবককের বিরুদ্ধে । এঘটনায় থানা পুলিশ গ্রেপ্তার করে ওই যুবক সুজকে পুলিশ।

শনিবার (১৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ  আহসান উল্লাহ।

মামলা সূত্রে জানা যায়, গত ২১শে ফেব্রুয়ারী রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের রঘুনাথপুর দক্ষিণপাড়া এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় গত শুক্রবার (১৫ মার্চ) ভুক্তভুগীর পিতা থানায় মামলা করলে রাতেই অভিযুক্ত সুজনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত সুজন মিয়া সোনারগাঁ উপজেলার পেকিরচর গ্রামের আশ্রাফ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন অটো-চালক। বর্তমানে তিনি আড়াইহাজার উপজেলার লতবদী গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর পরিবার একই বাড়িতে ভাড়া থাকেন। গ্রামের একটি মাদ্রাসায় পড়াশোনা করে ওই শিশু । ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে সুজন মিয়া তার অটোরিকশায় তোলেন শিশুটিকে। পরে একটি সেতুর পাশের নিচু জমিতে নিয়ে কাপড় দিয়ে শিশুটির মুখ বেঁধে ধর্ষণ করেন। এ ঘটনার পর বাসায় ফিরে শিশুটি তার পিতা মাতাকে ঘটনাটি জানায়।

এবিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত সুজনকে গ্রেপ্তার পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা