
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কাউন্সিলের মনির কে তার নিজ গ্রাম ঝাউগড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। ৫ই আগষ্টের পর সরকারের পতনের পর থেকে সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল বলে পুলিশ জানায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, থানার একটি নিয়মিত মামলার এজাহার নামীয় আসামি কাউন্সিলের মনিরকে বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ গোপনে সংবাদ পেয়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। শুক্রবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।