1. admin@bangladeshbulletin24.com : admin :
আড়াইহাজারে আ'লীগের সন্ত্রাস নৈরাজ্য ও বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন ও অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি'র বিক্ষোভ ও প্রতিবাদ   - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

আড়াইহাজারে আ’লীগের সন্ত্রাস নৈরাজ্য ও বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন ও অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ  

Md Nur Nabi Joney
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ৫৮ বার পঠিত
oplus_1024

মোঃ নুর নবী জনিঃ-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা করার লক্ষ্যে এবং আওয়ামী লীগ ও তাদের দোসরদের পূর্ণবাসন,যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস নৈরাজ্য কার্যকলাপ বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন ও অপপ্রচারের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আড়াইহাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা।

 

গতকাল মঙ্গলবার দুপুরে আড়াই হাজার চৌরাস্তা থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে মিছিলটি শেষ হয়।

 

এ সময় বিক্ষোভ মিছিল থেকে আড়াই হাজার বিএনপির নেতাকর্মীরা শ্লোগান দেয়,  একটা একটা লীগ ধর, ‘ধইরা ধইরা জেলে ভর’ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগের চামড়া তুলে নিব আমরা’।

 

আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান আবদু,আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন,সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়া,  থানা যুবদলের যুগ্ন আহবায়ক সাদেকুর রহমান সাদেক,আড়াই হাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক কবির হোসেন, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রফিক,  আড়াইহাজার থানা যুবদলের আহ্বায়ক সেলিম ভূঁইয়া,  সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়া,পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম, সাবেক যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান, আড়াইহাজার থানা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা