1. admin@bangladeshbulletin24.com : admin :
আড়াইহাজারে আওয়ামী লীগ নেতার কান্ড! একই পরিবারের ৬ জনকে কুপিয়ে জখম  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

আড়াইহাজারে আওয়ামী লীগ নেতার কান্ড! একই পরিবারের ৬ জনকে কুপিয়ে জখম 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৩৭ বার পঠিত

 ষ্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধীদের জেরে একই পরিবারের মহিলাসহ ৬ জনকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করেছে আওয়ামীলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা।

শুক্রবার (৩০ মে) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে আহতদের পরিবারের পক্ষে শুক্রবার বিকেলে আরজুদা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল দশটার দিকে ব্রাহ্মন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম ও তার ছেলে সরকারি শফর আলী কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাহিত্য সম্পাদক সিয়াম ১০/১৫ জন সন্ত্রাসী, দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে একই গ্রামের মহিবুর গংদের জমি দখল করতে যান।

এসময় তারা বাঁধা দিলে একই পরিবারের আরজুদা (৫৫) মহিবুর (৩৬) জিয়াউর (৩৮) আতাউর (৪০) ও সোহেল ( ৩৫) কে পিটিয়ে এবং কুপিয়ে ৬ জনকে জখম করে।

পরে স্বজনরা তাদের উদ্ধার করে আড়াই হাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে মহিবুর এবং জিয়াউরকে ভর্তি করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান ঘটনাস্থলে  পুলিশ পাঠানো হয়েছে  অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা