1. admin@bangladeshbulletin24.com : admin :
আজ "মান্দারপাড়া ব্রীজ" উদ্বোধন করবেন এমপি খোকা  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

আজ “মান্দারপাড়া ব্রীজ” উদ্বোধন করবেন এমপি খোকা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৯৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নারায়নগঞ্জ সোনারগাঁয়ের নোয়াগাঁও ও বারদীর সংযোগ সেতু “মান্দারপাড়া ” ব্রীজের শুভ উদ্বোধন হতে যাচ্ছে আজ।

৩ কোটি সাতাশি লক্ষ পয়ষট্টি হাজার পাঁচশত ছত্রিশ টাকা ব্যায়ে প্রায় ২১৫ ফুট দৈর্ঘ্যের এই ব্রীজটি নির্মাণ করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নিজস্ব (IRRDP) অর্থায়নে এই ব্রীজ নির্মাণ করা হয় এতে সময় লেগেছে প্রায় দুই বছর।

শুভ উদ্বোধনের ফলে বারদী ইউনিয়নের শান্তির বাজার ও নোয়াগাঁও ইউনিয়নের বিষ্নাদী বাজারের সাথে সেতু বন্ধন তৈরী হবে।

এই ব্রীজ নির্মাণের মূল পরিকল্পনাকারী নারায়নগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য মাটি ও মানুষের নেতা জননেতা লিয়াকত হোসেন খোকা।এই ব্রীজ নির্মাণের ফলে দুই ইউনিয়নের হাজারও মানুষের চলাচলের পথ সুগম হবে

আজ সোমবার শুভ উদ্বোধন করবেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।

উদ্বোধন উপলক্ষ্যে দুই ইউনিয়নের জনগন সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকাকে সংবর্ধনা প্রদান করবেন বলে জানা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামছুল ইসলাম ভূইয়া, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল ইসলাম, উপজেলা প্রকৌশলী ও সকল জনপ্রতিনিধিগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা