1. admin@bangladeshbulletin24.com : admin :
আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- লিয়াকত হোসেন খোকা এমপি - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- লিয়াকত হোসেন খোকা এমপি

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৯৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি বলেন দেশকে আবারো নৈরাজ্য সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। গতকাল আপনারা দেখেছেন পূর্বের ন্যায় আবরো জালাও পোড়াও করেছে বিএনপি। একজন পুলিশ ও একজন নিরীহ মানুষ কে পিটিয়ে হত্যা করেছে তারা,অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, এটা তাদের পরিকল্পিত সন্ত্রাসী কার্যকলাপ,তারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে।

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির প্রধান উপদেষ্টা মিসেস ডালিয়া লিয়াকত, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয় ,জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আশরাফুল ভূইয়া মাকসুদ।

এসময় আরোও উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সহ সভাপতি মনির মেম্বার, সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালেব ভূইয়া মেম্বার, কামরুজ্জামান মেম্বার, সোনারগাঁ উপজেলা জাতীয় যুবসংহতি আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না, সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার,শিল্পী বেগম মেম্বার ,বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির সরকার,নাছির উদ্দীন মেম্বার, বদিউজ্জামান বদু মেম্বার,মিলন মিয়া মেম্বার,জাতীয় যুবসংহতি নেতা আশরাফুল ইসলাম, ফজলুল হক, ইয়ামিন সুজন, স্হানীয় মহিলা পার্টির নেত্রী মিসেস ময়না বেগম মেম্বার, রোকসানা আক্তার, কবির হোসেন মোল্লা, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নেতা রিপন ভূইয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা