1. admin@bangladeshbulletin24.com : admin :
অভিনব কায়দায় ইয়াবা বহন, মাদক কারবারি আটক - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

অভিনব কায়দায় ইয়াবা বহন, মাদক কারবারি আটক

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২২৭ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে সোনারগাঁ থানা পুলিশের অভিযানে কামাল উদ্দিন (৩৭) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

মঙ্গলবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউপির মেঘনা চেকপোস্ট এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬ হাজার পাঁচশত পিছ ইয়াবা উদ্ধার ও একটি ট্রাক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ি মোঃ কামাল উদ্দিন কক্সবাজার জেলার উখিয়া থানার রাজা পালং এলাকার মোজাহার মিয়ার ছেলে।সে পেশায় একজন ট্রাক চালক।

সোনারগাঁ থানার ওসি তদন্ত আহসানউল্লাহ জানান, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে ওসি তদন্ত আহসানউল্লাহ, এসআই আলমগীর হোসেন,এসআই মেহেদী হাসান ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিরোজপুর ইউপির মেঘনা চেকপোস্ট এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপর থেকে মাদক ব্যাবসায়ি মোঃ কামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী কামাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদে সে জানায় কাঠের নিচে অভিনব কায়দায় ইয়াবা রাখা হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন কাঠের নিচ থেকে ১৬,৫০০ শত পিছ ইয়াবা উদ্ধার করেন।এ সময় মাদক ব্যবসায়ী কাজে জড়িত থাকায় একটি ট্রাক আটক করা হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা