1. admin@bangladeshbulletin24.com : admin :
অবরোধ উপেক্ষা করে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচলের সহযোগিতা করলেন এমপি খোকা   - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

অবরোধ উপেক্ষা করে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচলের সহযোগিতা করলেন এমপি খোকা  

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৩২৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থান নিয়ে গাড়ি সচল করে দিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত মোগরাপাড়া চৌরাস্তাসহ আশপাশ এলাকায় অবরোধের প্রতিরোধে সড়কে অবস্থান করেন বিপুল সংখ্যক জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে সোনারগাঁয়ে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

এ সময় দেখা যায় এমপি লিয়াকত হোসেন খোকা নিজে উপস্থিত থেকে মহাসড়কে যান চলাচলের সহযোগিতা করেন।

এসময় এলাকাবাসীর উদ্দেশ্যে এমপি খোকা বলেন, তারেক জিয়া ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে জনগণকে মুক্ত করতে হবে,লন্ডনে বসে তারেক জিয়া যে স্বপ্নই দেখুক সে স্বপ্ন কার্যকর হবে না,তারেকের হাত থেকে এই বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করতে হবে।আমাদের দেশের জনগণ এখন জ্বালাপোড়াও নৈরাজ্য ও অপ্রীতিকর পরিস্থিতি চায় না, মানুষ সুখে থাকতে চায়। তাই আজকের এই অবরোধকে জনগন প্রত্যাখান করেছে।

তিনি বলেন,নির্বাচন হবে যথা সময়েই হবে বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি নির্বাচন বানচাল করতে পারবে না।আমাদের মত রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ আশা করে শান্তিতে বসবাস করতে।এজন্য প্রত্যোকটা নেতাকর্মীদের সর্তক থাকার আহবান জানান তিনি।

এসময় অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল,সহ-সভাপতি দেওয়ান উদ্দিন চুন্নু ,গরীবে নেওয়াজ,যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়,প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার,পৌর জাতীয় পার্টির সভাপতি এমএ জামান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সফি জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালেব ভূইয়া মেম্বার,সোনারগাঁ উপজেলা জাতীয় যুবসংহতি আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু,পৌর জাতীয় পার্টি নেতা ওমর ফারুক টিটু, হাসান ইমাম, মো: মাইনুল ইসলাম মামুন,সাবেদ আলি মেম্বার, সাকিব মেম্বার,সোহেলসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা