1. admin@bangladeshbulletin24.com : admin :
অগ্নিসন্ত্রাস,জ্বালাপোড়া করে ক্ষমতায় যাওয়া যায় না -এমপি খোকা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

অগ্নিসন্ত্রাস,জ্বালাপোড়া করে ক্ষমতায় যাওয়া যায় না –এমপি খোকা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৬৮ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ- দেশব্যাপি বিএনপির অবরোধের প্রথম দিনে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

মঙ্গলবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এসময় এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, বিএনপি, জামাত দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়,তার ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে এটা জনগন বোজে, তাই অবরোধ ও হরতালে জনগণ সায় দেয়নি। জনগন সন্ত্রাসী কার্যকলাপ ও অরাজকতা চায় না।বিএনপি পূর্বের ন্যায় আবরো জালাও পোড়াও শুরু করেছে। তিনি বলেন পুলিশ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না, আমরা জানি আপনারা নির্বাচনে  আসবেন তবে নাকে খত দিয়ে। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। মহাসমাবেশের নামে পুলিশ সদস্যকে হত্যার মাধ্যমে ও গণমাধ্যম কর্মিদের উপর হামলা করে প্রমাণ করেছেন আপনারা সন্ত্রাসী দল।

এসময় অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল,যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়,প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার,পৌর জাতীয় পার্টির সভাপতি এমএ জামান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সফি জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালেব ভূইয়া মেম্বার,সোনারগাঁ উপজেলা জাতীয় যুবসংহতি আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু,পৌর জাতীয় পার্টি নেতা ওমর ফারুক টিটু, হাসান ইমাম, মো: মাইনুল ইসলাম মামুন,সাবেদ আলি মেম্বার, সাকিব মেম্বার,সোহেলসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা