1. admin@bangladeshbulletin24.com : admin :
হামেশা ফুডের এমডি অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় গ্রেপ্তার - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

হামেশা ফুডের এমডি অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় গ্রেপ্তার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১১ মাস আগে
  • ১১৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি মামলায় সাজাপ্রাপ্ত এবং দুইটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী  হামেশা ফুড কোম্পানীর মালিক মো:আসাদুল ইসলামকে গোয়েন্দা ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার(২৪ অক্টোবর) রাতে ঢাকার গুলশান বাড়িধারা থেকে সোনারগাঁ থানা ও গোয়েন্দা(ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো:আসাদুল ইসলাম (আসাদ) সোনারগাঁ উপজেলার বারদী ইউপির মছলন্দপুর গ্রামের মো:ইব্রাহীম মিয়ার ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানী ও ব্যক্তি মালিকদের সাথে সে নানা প্রতারণা করে আসছে। গত ২১ জুন  তানভীর ফ্লাওয়ার এন্ড ডাল মিলস এর সাথে ১০ বছরের জন্য অগ্রীম ২০ লাখ টাকা ভাড়ার চুক্তিতে স্বাক্ষর করেন হামেশা ফুডের ব্যবস্থাপনা পরিচালক মো:আসাদুল ইসলাম। এরপর তানভীর ফ্লাওয়ার মিলস থেকে কাচাঁমাল সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও হামেশা ফুড কোম্পানীতে পাঠানো হলে তারা মেশিনের মাধ্যমে খাদ্য মালামাল উৎপাদন করা প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার মালামাল গোপনে অন্যত্র বিক্রয় করে দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেন তানভীর ফ্লাওয়ার এন্ড ডাল মিলস স্টোর ম্যানেজার মাহমুদ হোসাইন।

সোনারগাঁ থানার (ভারপ্রাপ্ত) ওসি মো:রাসেদুল হাসান খান বলেন, গ্রেপ্তার মো:আসাদুল ইসলাম খুবই দূর্ত প্রতারক। তিনটি মামলার সাজাপ্রাপ্ত আসামী সে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলায় ওয়ারেন্ট রয়েছে।তাকে আজ বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা