1. admin@bangladeshbulletin24.com : admin :
স্বাস্থ্যখাতে অনিয়ম, দুর্নীতি সহ্য করা হবে না- স্বাস্থ্য মন্ত্রী  - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

স্বাস্থ্যখাতে অনিয়ম, দুর্নীতি সহ্য করা হবে না- স্বাস্থ্য মন্ত্রী 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২০৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ– আমাদের দেশে প্রান্তিক পর্যায়ে সেবার মান বৃদ্ধি পেলে শহরে রোগীর চাপ কমবে শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের বারদীতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে আশীর্বাদপুষ্ট হতে এসে স্বাস্থ্য মন্ত্রী ডা. সামান্ত লাল সেন এ কথা বলেন।

এসময় তিনি বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্প ঘন এলাকা। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আগুনে পোড়া অনেক রোগী ঢাকায় যায়। তাই নারায়ণগঞ্জের কোনো একটি হাসপাতালে বার্ন ইউনিট খোলা যায় কিনা সেটি নিয়ে আমরা চিন্তা করছি। যে হাসপাতালে বার্ন ইউনিট খোলা হবে সেই হাসপাতালের চিকিৎসকদের ঢাকায় বার্ন চিকিৎসা সম্পর্কে ট্রেনিং দেওয়া হবে। তারপরই ইউনিটটি খোলা হবে। এছাড়া সারাদেশের প্রতিটি জেলায় বার্ন ইউনিট কেন্দ্র করার জন্য সরকারের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন,একদিনেই সব সমস্যার সমাধান করা সম্ভব নয়,তবে প্রান্তিক পর্যায়ে যেসব হাসপাতালের লাইসেন্স নেই, অনুমতি নেই এবং যেগুলোর অবকাঠামো নেই সেগুলো বন্ধ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন এ এফ এম মশিউর রহমান,সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ ইব্রাহীম,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা