1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁ সরকারি কলেজে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু  - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

সোনারগাঁ সরকারি কলেজে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৫২ বার পঠিত
Oplus_131072

নিজস্ব প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আমির হোসেন (৫০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। এসময় তার সহকর্মী মো. শরীফ (৫০) নামে আরো একজন আহত হয়েছেন।

সোমবার দুপুর ৩ টার দিকে সোনারগাঁ সরকারি কলেজে এঘটনা ঘটে।

নিহত আমির হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,সোমবার  দুপুর ৩টার দিকে সোনারগাঁ সরকারি কলেজে একটি বিকল বৈদ্যুতিক মটর মেরামতের জন্য  শরীফ ও আমির হোসেন যায়। কলেজের বিজ্ঞান ভবনের একটি রুমে কাজ করাকালিন সময়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আমির হোসেন ঘটনাস্থলেই মারা যায়, এসময় তার সহকর্মী শরীফ গুরুতর আহত হন।

পরবর্তীতে এলাকাবাসী ও দমকল বাহিনীর সদস্যরা আহত শরীফকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান জানান, নিহত ব্যক্তি একজন ইলেকট্রিশিয়ান কর্মী, তার পরিবার মৃত দেহের ময়নাতদন্ত করতে না চাওয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের মৃত্যুতে কলেজ কর্তৃপক্ষের গাফলতি আছে কিনা জানতে চাইলে তিনি বলে, কলেজ কর্তৃপক্ষের গাফলতি আছে কিনা আপাতত বলতে পারছি না। একটি ট্যাংকির কাজ করাকালীন সময় তার মৃত্যু হয়। গাফলতি রয়েছে কিনা সেটা আমরা দেখবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা