1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ চুনা কারখানা উচ্ছেদ  - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ চুনা কারখানা উচ্ছেদ 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১০৪ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ– নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অবৈধ ভাবে গড়ে উঠা একটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ পৌরসভার অর্জুন্দী এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ।

তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা জানান, পৌর এলাকার অর্জুন্দী এলাকায় অবস্থিত চুনা কারখানাটিতে দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে কার্যক্রম চালিয়ে আসছেন।

বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা