1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে যুবদল নেতার বিরুদ্বে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক -২ - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

সোনারগাঁয়ে যুবদল নেতার বিরুদ্বে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক -২

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ মাস আগে
  • ৫৯ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আশরাফ ভুইয়া পন্থির এবং জামপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শহীদনেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকায়।
আটককৃতরা হলোঃ-জামপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শহীদ (৪০) এবং একই এলাকার শাহিন মিয়া।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তার স্বামী ও সন্তানদের নিয়ে সিরাব এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। গত ১০ জুন বিকেল সাড়ে ৫টার দিকে তিনি রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় অভিযুক্ত শহীদসহ কয়েকজন তার মুখ চেপে ধরে এবং সন্তানদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক পাশের একটি চারতলা ভবনের নিচতলার একটি কক্ষে নিয়ে যায়, সেখানে তার হাত ও মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযুক্তরা তাকে কক্ষে রেখে চলে যায়। সন্ধ্যায় তার স্বামী বাড়িতে ফিরে এলে তিনি পুরো ঘটনা জানান।
ঘটনার পর ভুক্তভোগী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন বলেন, “সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা