1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে যুবকের মরদেহ উদ্ধার - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

সোনারগাঁয়ে যুবকের মরদেহ উদ্ধার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ৩০১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে রুবেল (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি তদন্ত আহসান উল্লাহ।

মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের গংঙ্গাপুর বাজারের পশ্চিমপাশের একটি পরিত্যক্ত জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রুবেল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মোরগাকুল এলাকার হাতেম আলীর ছেলে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ জানান,এলাকাবাসী মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে । এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা