1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নারীসহ গ্রেপ্তার-৩ - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নারীসহ গ্রেপ্তার-৩

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১১৩ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নারীসহ তিন মাদক কারবারি আটক।

মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষারিয়ার চরস্থ মেসার্স বিসমিল্লাহ সিএনজি ফিলিং স্টেশন এর সামনে থেকে তাদের আটক করা হয়।

জানা যায়,জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল মাহমুদ দিপুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে পিরোজপুর ইউনিয়নের আষারিয়ার চর এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের যাত্রীবাহী বাস হানি এন্টারপ্রাইজ ঢাকা-মেট্রো-ব- ১৪-৫২৯৮ অভিযান চালায়। এ সময় নারীসহ তিন মাদক কারবারিকে আটক করলে তাদের দেয়া তথ্য মতে একটি টিনের চুলার ভিতর এবং একটি স্টিলের পাইপে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫ হাজার ৭ শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলো: মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মুড়িয়া গ্রামের জসিম মিয়ার মেয়ে শাহেনা আক্তার বৃষ্টি (২০), একই এলাকার জয় মালের পুত্র মো. রাজা (২৮) ও গোলাম হোসেনের পুত্র মো. মিঠুন লাল (৩৮)।

ঘটনার পর বুধবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলা দায়ের করেছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা